এবার সাঙ্গ হল দুজনার মন খেলা,
বুঝি লও গো সব, যাহা কিছু তব যাবার বেলা।
মন মোহনায় যে তরী বেঁধেছিনু,
আজি উজান স্রোতে ডোর খুলেদিনু,
যাও গো ভাসিয়া, যাও, নাই গো হেলা।
লও সঙ্গোপনে গাথা দুজনার প্রেম বাণী,
লও তোমার স্মৃতি মাখা বিদায়ের পত্রখানি।
ভিড়বে যেথা তব তরীখানি প্রিয়া,
সেথা দহে যদি প্রেমানলে তব হিয়া,
যাবে গো ভাসিয়া, মোর, গানের ভেলা।
সৌমেন
২২-শে বৈশাখ, ১৪২৪
রাত্রি ১২টা।
Bah... Darun...
ReplyDelete