বিরহে প্রেমের আনন্দ কী'যে, তাহা বুঝি।
তাই এ আকাশে, মধুর বাতাশে, তোমারেই খুঁজি।।
তুমি অনন্ত, নাই তব শেষ,
ত্যাগিয়া সাধের ভূষণ-বেশ।
সবখানে তাই তোমারেই দেখি অশ্রুবারি মুছি।।
বিরহে যখনি প্রান, মেতেছে প্রেম তরঙ্গে।
সখি! আপনাকে-ই বেঁধেছিনু, তোমার-ই মধুঅঙ্গে।।
তবে এ কেমন বিরহ বেলা,
দিবানিশী এ যে, প্রানের খেলা।
বিরহানন্দে সহচারি তুমি, দিয়েছ বিরহ ঘুচি।।
১৩-ই মাঘ, ১৪২২
সন্ধ্যা ০৭টা ৩০মিনিট।