যদি জানতেম, কারো আগমনে লইবে তুমি বিদায়,
তবে চাইতাম না এই আগমন,
আমি চাইতাম না এই শুভক্ষণ,
লাগত না মন তবে মালা গাঁথায়।।
যদি জানতেম, এ মালা পরাতে হবে, তোমার গ'লে,
তোমার নিথর দেহ হেরি সকল আঁখি যাবে ছলে,
যদি জানতেম।
তবে ফুল ফুটিবার আগে, দিতেম কলি ঝরায়।
যদি জানতেম, এ মালা পরাতে হবে তোমার গলায়।।
অবেলায় নামিল মনাকাশে সন্ধ্যা, ভালো লাগে না তাই রজনীগন্ধা,
তবু এক গুচ্ছ তোমার শিয়রে রাখি, জ্বেলে দিলেম ধূপ সুগন্ধা।
ভালো লাগে না তবু রজনীগন্ধা।।
একবার চাহ, পিছু পানে তোমার শেষ যাবার বেলা,
তোমার আঙিনা জুড়ে চলেছে কত শোকের মেলা,
একবার চাহ
দেখ সকল হৃদয় আজ তোমার স্মৃতি লয়ে ভরেছে ব্যাথায়।
একবার চাহ, পিছু পানে তোমার শোকে ভরা আঙিনায়।।
#সৌমেন
রচনাকালঃ- ৯-ই ভাদ্র, ১৪২৪
সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিট।
Soumen's Dairy
Saturday, 2 September 2017
আগমনী বিদায়
Tuesday, 8 August 2017
#কবিগুরুর প্রতি
অবিশ্রাম বাজে তব বাণী যুগ যুগ ধরি।
পূবে উদিত রবির গান,
পশ্চিমে দিনের অবসান,
তোমারি সুরে তুমি দাও যে ভরি।।
কত সাধনায়, কত কামনায়, যুগে যুগে তুমি বেজেছ,
হৃদয়ের মর্মরে জেগেছ।
নিশীথে মোর, জাগিছে ওই, তোমার আখিঁ দুটি আলো করি।।
মোর আলয়ে তুমি দেবালয়।
তুমি মুরতি তুমি প্রাণময়।।
তব শ্রীচরণে, জীবনে মরণে, পড়ে রব আমি লুটিয়া,
মোহের বাঁধন টুটিয়া।
জগত সংসার পড়িয়া রবে ওই, তোমার চরণে নত করি।।
#সৌমেন
রচনাকালঃ- ২২-শে শ্রাবণ, ১৪২৪
দুপুর ০৩ টা, ২৫ মিনিট।
Sunday, 6 August 2017
#বন্ধু
বন্ধু রে মোর হাত টি ধরে চল না কোথাও দূরে,
যেথা চড়বে ধেনু, বাজবে বেণু, বাতাস ভরবে সুরে।
ঘুচিয়ে রে ভয়, সব সংশয় যেদিক পানে ধা'ব,
কোথাও নাই রে অন্ত, মোরা যেদিক পানে চা'ব।
সূর্যের ওই প্রথম কিরণ যেথায় ধরায় মেশে,
একমুঠো ধূলি অঙ্গে তুলি সাজব নতুন বেশে।
ফুলের বাগান করব রে লুট, ভাংব গাছের ডালি,
গাঁথব মালা, ভয়টা কিসের, দেখে দেখুক মালী।
রাখাল বালক সঙ্গ হবে, খেলব নানান খেলা,
খেলার শেষে ক্লান্ত হয়ে বসবে প্রাণের মেলা।
ক্ষেতের ধারে আলের উপর ওই যে কাশের বন,
একটি কাশের স্পর্শে দেহে লাগবে শিহরণ।
নদীর পাড়ে, ঘাসের প'রে আকাশ পানে চেয়ে,
কাটবে মোদের সারা বিকাল মনের কথা গেয়ে।
বুজবে যখন দিনের আলো, জ্বলবে রাতের তারা,
পড়বে ঝরে মুখের প'রে শিশির বিন্দু ধারা।
একটু নিঝুম হলেই পরে আসবে আঁখি মুদে,
তখন স্বপ্ন হয়ে রইবে রে তুই, আমার আঁখি পাতে।
#সৌমেন_আদক
রচনাকালঃ- ২১-শে শ্রাবণ, ১৪২৪
সন্ধ্যা ০৬টা ৪৮ মিনিট।
Friday, 4 August 2017
#স্নেহাঞ্জলি
ওরে আমাদের, ভাগ্নে স্নেহের, কোথায় চলে গেলি।
আয় না ফিরে আর একটি বার, তোর সাথে খেলি।।
কত দুঃখ-কষ্ট, সইছে রে তোর সকল মামা,
আর একটি বার মোদের বুকে দে না গুটি হামা,
আর একটি বার আয় না ফিরে, মায়ের কোলে,
আছে যত রাগ অভিমান সকল ভুলে।
দেখ রে চেয়ে মায়ের মুখের পানে, নয়ন মেলি।।
ওরে তোর মা'যে মমতা,
তুই মায়ের বুকের গাথা,
দেখ রে চেয়ে পাথর বুকে কাঁদছে রে তোর পিতা।
মনে পড়ে?সেই বাবার কাঁধে চেপে ঘুরতিস সকল পাড়া,
তোকে পেয়ে ও'যে সব পেয়েছিল, যে ছিল সর্বহারা।
আয় না রে তুই আর একটি বার, বাজিয়ে করতালি।।
জানি মিছে ডাকা, তবুও ডাকি,
কেমনে ওরে দিলিরে ফাঁকি,
যেমন ভোরের সূর্যদয়ে, বাসা ছেড়ে যায় পাখি।
তোর হাসিমুখ, দেখে যত সুখ, ছিলরে হৃদয় জুড়ে,
আজ সব হায়, ক্ষীণ হয়ে যায়, ছলছল আঁখি পুরে।
সকলের হতে বেদনায় ভরা নিসরে স্নেহাঞ্জলি।।
রচনাকালঃ- ১৩-ই শ্রাবণ, ১৪২৪
রাত্রি ০৯ টা ৩৫ মিনিট।
28th July 2017
Tuesday, 18 July 2017
#বরষণ_স্মৃতি
আঁখি চঞ্চল, মন চঞ্চল,
চঞ্চল সারা দেহ অঞ্চল,
চকিতে সহসা, এলোরে বরষা,
যেদিক পানে চাই৷
তোমাকেই খুঁজি তাই,
আমি তোমাকেই খুঁজি তাই৷৷
মনে পড়ে সেই প্রথম বরষ,
লেগেছিল প্রাণে তোমার পরশ,
আজিকে আবার, তোমাকে পাবার,
সেইক্ষন ফিরে চাই৷
তোমাকেই খুঁজি তাই,
আমি তোমাকেই খুঁজি তাই৷৷
সেদিন দুজনে, দুজনার পানে যেমনি ছিলেম চেয়ে৷
সমস্ত বারি, লুন্ঠিত করি এসেছিল দোঁহে ধেয়ে।।
সেদিন বাঁশিতে ছিল যত সুর,
শুনেছিলে তুমি হয়ে গো বিধুর,
সেদিন যেমন, আমি মোহন,
তুমি হয়েছিলে রাই।
সেইক্ষন ফিরে চাই,
আমি তোমাকেই খুঁজি তাই।।
#সৌমেন
১-লা শ্রাবণ, ১৪২৪
রাত্রি ১টা, ২৫ মিনিট।
Sunday, 16 July 2017
#মহুয়া
মহুয়া, মহুয়া।
এই যে আমার গান, আজ তোমার ত'রে গাওয়া।।
তোমার ওই আঁখিতে,
কত জেগেছি রাতে,
আজ কে আবার নূতন করে, তোমার পানে চাওয়া।
মহুয়া, মহুয়া।।
বিরহ সয় না, মন লাগে না কাজে।
কাছে পেতে চায় সকাল রাত্রি মাঝে।।
তোমার এলোকেশে,
মন হারায় নিমেষে,
আজ তোমার পরশ পেয়ে, লাগল প্রেমের হাওয়া।
মহুয়া, মহুয়া।।
তুমি কাছে এলে তাই কত না সুখে।
কত ছন্দে সুর বাজে আমার বুকে।।
জুড়াইলে ব্যাথা,
মোর সব ব্যাকুলতা,
আজ তোমায় সাথে পেয়ে, হল সকল পাওয়া।
মহুয়া, মহুয়া।।
#সৌমেন
২-রা আষাঢ়, ১৪২৪
রাত্রি ৯টা ২০মিনিট।
#হতেম_যদি_দেবদাস
আমি যদি দেবদাস হই, তুমি কি পারবে-না হতে পারো?।
স্বামীর সোহাগ ত্যাজিয়া, পারবেনা কি বাসতে ভালো আরও।।
শৈশব থেকে যৌবন কাল কতই করেছ খেলা,
এখন কোন দু:খ তাপে আমায় কর হেলা।
যতই দূরে থাকো, হদয়ে প্রেম বাড়বে তত আরও।।
স্বপ্ন সকল চুর্ণ করি অন্যের সাথে রচিলে গৃহ,
অন্তরে মোর বিরহ জ্বালা দেখিল না তাহা কেহ,
অঙ্গে তোমার রানীর বেশভূষণ, জীর্ণ বস্ত্র আমার দেহ।
মনে কর এক চন্দ্রমুখী, আসিবে হঠাৎ জীবন জুড়ে,
প্রশান্ত তার মুখখানি, মোর সকল ব্যাথা লইবে হরে।
তবু তোমার মুখানি, অন্তরে মোর কাঁপবে থর-থর।।
তারপর আমি মদ্যপ রোজ, রব চন্দ্রমুখীর কোঠায়,
তুমি রবে নিত্যানন্দে, তব বিশাল অট্টালিকায়,
তোমার ভূবন আলোয় ভরা, আমার ভূবন নিশায়।
এমনি করেই কাটবে গো দিন, যতদিন প্রাণ আছে,
আমি মৃত্যুমুখি, শেষ দর্শনে ফিরিব তোমার কাছে।
শেষ বার ত'রে ম্লান দুটি চোখে, আমায় তুমি হের।।
#সৌমেন
১৫-ই আষাঢ়, ১৪২৪
বিকাল ০৫টা ০৫মিনিট।
30 june, 2017.