Sunday, 30 April 2017

প্রবাসী মন

এ কার প্রবাসী মন কিছুই মানেনা।
কার লাগি রয় পথ চেয়ে,  সে তা জানেনা।।
সারাদিন বসে ভাবে আসবে কখন সে,
চকিত আঁখির পানে চাইবে মধুর হেসে।
তারে ছাড়া মন যে আর কিছুই ভাবেনা।
এ কার প্রবাসী মন কিছুই মানেনা।।
শরমে মরমে লাজে কী'যে কথা কয়,
আঁচলে ঢেকে রাখে মুখ সোহাগেতে হায়।
তার কথা ছাড়া ও'যে কিছুই গাহেনা।
এ কার প্রবাসী মন কিছুই মানেনা।।
দিবশেষে একাকী বসে মন্দিরেতে,
দু-চোখ আলোয় ভরে সন্ধ্যা প্রদীপ হাতে।
কার নাম জপে সে তা কিছুই বোঝেনা।
এ কার প্রবাসী মন কিছুই মানেনা।।

১০-ই আশ্বিন, ১৪২৩
বেলা ১১টা ৪০মিনিট।।