Tuesday, 2 May 2017

ছিন্নবীণা

ছিঁড়ে গেছে মোর বীণার তার
তাই নূতন সুর বাঁধতে পারিনি,
সখা! তুমি আসবে বলেই
আশা টুকু আজ-ও ছাড়িনি।
সেই আশায় কত দিবস রজনী
মোর কেটেছে নিরালায়,
কত অচেনা দু:খ, ভেঙ্গেছেে এ বক্ষ
নয়ন বয়েছে অশ্রুধারায়।
সকল আশা ফুরায়ে  এল
এবার তো বধূ খোলো দ্বার,
দেখ,  বারে-বার হার মেনেছি
বাঁধতে বীণায় নূতন তার।
বাদল দিনের মেঘের মতন
আর থেকোনা অভিমানী,
নিত্য আমি নূতন সুরে
গাইব শুধুই তোমার বাণী।
আপনা ভুলিয়া তোমার হৃদয়ে
দিও বধূ আমায় স্থান,
তোমার পরশে ছিন্নবীণায়
আবার তুমি দাও প্রাণ।
তখন ফাগুনের মৃদু হাওয়া
মাতাবে আমার মনটারে,
গাইব নূতন সুরের নূতন গান
কুসুম বনের মাঝারে।
           সৌমেন

1/6/14
1. 10 pm

No comments:

Post a Comment