Friday, 12 May 2017

গঠবন্ধন

হিমের পরশ আনল বয়ে গঠবন্ধন দুজনার,
সখি, তোমার ও মুখপানে,
সে কী মধুলগনে,
চেয়ে কাটায়েছিনু তিমির রজনী অন্ধকার।।
তোমার ও আখিঁতে,
সুমধুর হাসিতে,
আমি দীনা হয়ে রব তোমার গ'লের মুক্তাহার।।
বাসর সাজায়ে সখি, ফুলের গন্ধ সম,
আমার প্রাণে তুমি মিশেছ।
নব অরুণ প্রভাতের স্বপন সম,
আমার আখিঁতে তুমি ভেসেছ।।
আমার ব্যাকুলতায়,
সকল হাসি-কাদায়,
আলোতে আধাঁরে তোমারে পেয়েছি জীবনের উপহার।।
                                  সৌমেন

২৬-শে কার্ত্তিক সন-১৪২৩
দুপুর ২টা ১০মিনিট।

No comments:

Post a Comment