Wednesday, 17 May 2017

প্রেমাঘাত...

কষ্ঠ যতই দাওনা আমায়,  তোমার ছলনাতে।
ততই আমি কঠিন হব,  বিজন বেদনাতে।।
এই যে আমার বুকের মাঝে,
তোমার দেওয়া বেদন বাজে।
তারি তালে হৃদয়় নাচে, তোমার আঙিনাতে।।
এমনি করেই আর কত, আমায় তুমি ছলবে।
পাষাণ সম আর কতক্ষন, হৃদয়় আমার দলবে।।
তোমার প্রেমে দহি যত,
হৃদয়ে প্রেম বাড়ে তত।
একদিন তুমি আমারি মত, জ্বলবে প্রেমাঘাতে।।
                             সৌমেন

২-রা জ্যৈষ্ঠ, ১৪২৪
দুপুর ১২টা ২০মিনিট।

No comments:

Post a Comment