Sunday, 16 July 2017

#হতেম_যদি_দেবদাস

আমি যদি দেবদাস হই, তুমি কি পারবে-না হতে পারো?।
স্বামীর সোহাগ ত্যাজিয়া, পারবেনা কি বাসতে ভালো আরও।।
শৈশব থেকে যৌবন কাল কতই করেছ খেলা,
এখন কোন দু:খ তাপে আমায় কর হেলা।
যতই দূরে থাকো, হদয়ে প্রেম বাড়বে তত আরও।।
স্বপ্ন সকল চুর্ণ করি অন্যের সাথে রচিলে গৃহ,
অন্তরে মোর বিরহ জ্বালা দেখিল না তাহা কেহ,
অঙ্গে তোমার রানীর বেশভূষণ, জীর্ণ বস্ত্র আমার দেহ।
মনে কর এক চন্দ্রমুখী, আসিবে হঠাৎ জীবন জুড়ে,
প্রশান্ত তার মুখখানি, মোর সকল ব্যাথা লইবে হরে।
তবু তোমার মুখানি, অন্তরে মোর কাঁপবে থর-থর।।
তারপর আমি মদ্যপ রোজ, রব চন্দ্রমুখীর কোঠায়,
তুমি রবে নিত্যানন্দে, তব বিশাল অট্টালিকায়,
তোমার ভূবন আলোয় ভরা, আমার ভূবন নিশায়।
এমনি করেই কাটবে গো দিন, যতদিন প্রাণ আছে,
আমি মৃত্যুমুখি, শেষ দর্শনে ফিরিব তোমার কাছে।
শেষ বার ত'রে ম্লান দুটি চোখে, আমায় তুমি হের।।
                   #সৌমেন

১৫-ই আষাঢ়, ১৪২৪
বিকাল ০৫টা ০৫মিনিট।
30 june, 2017.

No comments:

Post a Comment