Sunday, 16 July 2017

#একতরফা...

তোমার যা কথা, বদল করিলে,
আমি তো পারিনে বলিতে।
ঈষৎ হাসিতে আমায় ছলিলে,
আমি তো পারিনে ছলিতে।।
হাতে হাত রেখে ছিলে,
অকারনে, অবহেলে,
তুমি দিলে দোলা, আমার মন ভোলা।
আমি তো পারিনে দুলিতে।।
অধরে তোমার কুসুম খেলা,
আঁখিতে মিলালে আঁখি উতলা,
এ স্মৃতি হেন, ভুলিছ তুমি কেন ?।
আমি তো পারিনে ভুলিতে।।
             #সৌমেন
১৯-শে জ্যৈষ্ঠ, ১৪২৪
রাত্রি ৯টা ৪৫মিনিট।

No comments:

Post a Comment