আমর মনে যা প্রেম আছে অবকাশ,
আমি তোমার জন্য হতে পারি দেবদাস।
তোমাকেই আমি ভালোবেসেছি,
প্রতিপলে আমি তোমারি আছি,
লিখে যাব দুজনার প্রেম ইতিহাস।
তুমি পারো, আমি দেবদাস,
লিখে যাব দুজনার প্রেম ইতিহাস।।
মনে পড়ে সেই তুমি আর আমি পদ্মাদিঘির ঘাটে,
পাখির কূজনে, স্তব্ধ দুজনে চুমু এঁকে দিয়ে ঠোটে।
সেই শেষ বেলা হঠাত্ চমকে,
গিয়েছিল যেন বাতাস থমকে,
মিশেছিল শুধু দুজনার নিশ্বাস।
তুমি পারো, আমি দেবদাস,
লিখে যাব দুজনার প্রেম ইতিহাস।।
আমার গানের সুর খুঁজি আমি তোমার গভীর বুকে,
দিবস রাত্রি, তোমার যাত্রী আমি আছি শুধু সুখে।
আমার মনে যা রয়েছে তৃষা,
মেটাবে তোমার সব ভালোবাসা,
এইশুধু মোর আছে বিশ্বাস।
তুমি পারো, আমি দেবদাস,
লিখে যাব দুজনার প্রেম ইতিহাস।।
#সৌমেন_আদক
৭-ই আষাঢ়, ১৪২৪
রাত্রি ১টা ৩০মিনিট।
No comments:
Post a Comment