যদি হঠাৎ কখনো, আবার দেখা হয়,
অচেনা পথের বাঁকে, কোনো নিরালায়।
চিনতে কি পারিবে আমায়?
করিবে কি ক্ষমা, আমার সব ভুল?
ওগো, আমি যে ঝরাফুল।।
বাতাস যদি চঞ্চল হয়,
দেখিবে সারা অরন্যময়,
যাক-না নয়ন যেদিকে হারায়,
থাকব তোমার আঁখির তারায়।
ওই আঁখির পলক ফেলোনা কভু,
হব আমি ব্যাকুল।
ওগো , আমি যে ঝরাফুল।।
হয়ত লুটিব তোমার শিহরে,
দিবস-রজনী আট প্রহর,
তোমার কমল হাতে ধরিবে কি আমায়?
নাকি ছুঁড়িয়া ফেলিবে পথের ধূলায়!
ভেবে হারা মোর হৃদয়কূল।
ওগো, আমি যে ঝরাফুল।।
তব হৃদয়কূঞ্জে পাই যেন ঠাঁই,
বৃথা এ জীবন, আর কিছু নাহি চাই,
ফুলসজ্জা সাজাতে তোমার,
লুটিয়ে দিব আমার বাহার।
ধন্য হব পরশে আমি,তোমার আঁচল।
ওগো, আমি যে ঝরা ফুল।।
সৌমেন....
২৮-শে চৈত্র, ১৪২০
রাত্রি ১০ টা।
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteস্মৃতিমেদুরটা <3
ReplyDeleteThik bujhlam na @debi da
DeleteDarun likhecho ... uff osadhaon...
ReplyDeleteThank u @prabhat da
Delete