আয় আয় খেলব মোরা লুকোচুরি খেলা,
আয়-রে যদু, আয়-রে মধু, আয়-রে বন্ধু মালা।
রান্না ঘরের পিছোনে,
চলরে লুকাই গোপনে।
কেহ নাহি চারিধার,
এক, দুই, তিন, চার,
গুনছে শোনো মালা।
চলরে লুকাই তাড়াতাড়ি, লুকাবার এই খেলা।।
আমরা অকারনে,
নিত্য নূতন ফুল ফোঁটাই , হৃদয় কাননে।।
আজ সকলে ঘর ছাড়া,
আজ কে হব বাঁধন হারা।
আর কারো ধার ধারবো না,
আজ কারো কথা শুনব না,
যাব না পাঠশালা।
আজ কে মোরা সারাটা দিন,করব শুধুই খেলা।।
সৌমেন....
০৪/১২/২০১৪
১৮-ই অগ্রহায়ণ, ১৪২১
দুপুর ০২ টা ০৫ মিনিট।
No comments:
Post a Comment