ওরে, ও রাখাল বনবাসি,
বনের ছায়াতলে, এমনি হৃদয় মেলে,
চলেছো কোথায় বাজায়ে বাঁশি।
তরুলতার ডোরে, বাঁধা ঝুলনার প'রে,
লাগাও দোলা, যখন ভোলা,
হাওয়ার দোলা আসি।।
চঞ্চল মনে সারাবেলা, করো খেলা,
নাহি বেদনা, নাহিগো অবহেলা।
দু-হাত ভ'রে, কাহার ত'রে,
এনেছো তুলে ফুল রাশি।।
বনের ধারে তৃণের আচলে, বিছানা পাতি,
চেয়ে তারার পানে, কেমনে কাটাও রাতি।
রবির কর, পূব দিগন্তে,
ফুটিবে যখন, নবীন প্রাতে।
ফোটাও কেমনে তোমার মুখের হাসি।।
০৯/০৯/২০১৪
দুপুর ০১ টা ৪৮ মিনিট।
No comments:
Post a Comment