যুগ যুগ ধরে লিখেছে শুধুই তোমার বানী।
তাই ভিখীরি এখনো হয়নি, মোর কলমখানি।।
কত সহস্র যন্ত্রনা, কত বেদনা, লিখেছে তাহার বক্ষচিরে,
তবুও পায়নি তোমার দেখা, শুধু পেয়েছে স্বপ্ননীড়ে।
যখনি এসেছ হিয়ার মাঝে, সকাল হোক বা স্নিগ্ধ সাঝে,
লিখেছে তোমার নামটি যতনে, মুঝে গেছো আখিনীরে।।
কাটিয়েছে রাত আমার সনে, আমিও ছিলেম মৌন মনে,
জেগেছে মুদিত নয়নে।
তুমি ছিলে একলা ঘরে, সাজানো তোমার শয্যা পরে,
নিদ্রায় যতনে।।
তবু তোমার কঠোর হৃদয়ে, দাওনি তারে ঠাঁই,
তুমি ছাড়া তাহার জীবনে, ওগো আপন আর কেহ নাই।
হতাশ মনে কলমখানি, শুধায় মোরে দুখের বাণী,
গানের পাতায় সেই কথাটি, আমি আজ লিখি তাই।।
না পাওয়ার বেদনায় বক্ষচিরে, আজ- ও লিখে সেই বানী।
দেখো, তবু ভিখীরি আজো হয়নি মোর কলমখানি।।
_সৌমেন....
২১/০৮/২০১৪
রাত্রি ০১ টা ৩০ মিনিট।।
Oh My God... Just Awesome .. U R A Bright Talent Bro... Keep it up... Really mind blowing poem... I really love it....
ReplyDeleteThanks dada, tomra ei vabe support korle nischoi ami amar lokkhe pouchate parbo..
Delete