ওই রে ফুরায় এল বুঝি, জীবনের শেষ আলোকরেখা।
তাই হোক, তবে তাই হোক, এইখানে মোর শেষ লেখা।।
শেষ লিখন যেন তোমার প্রানে,
প্রথম সে লেখনের পরশ আনে।
হৃদয়ে তোমার যেন সেই স্মৃতি জাগে, দুজনার প্রথম দেখা।।
সেদিনের মত তুমি রবে কী দাড়ায়ে।
ঝরা ফুলে গাঁথা মালাখানি বারায়ে।।
যা কিছু সঞ্চয় ছিল মোর গান,
তোমার চরনে আজি হবে অবসান।
নত আঁখি ছল ছল বিরহ নিশীতে, রহিবে জাগিয়া একা।।
_সৌমেন....
০৬-ই মাঘ, সন-১৪২২
রাত্রি ০২টা ৪০মিনিট।
Osadharon Lekha...
ReplyDelete