যদি জানতেম, কারো আগমনে লইবে তুমি বিদায়,
তবে চাইতাম না এই আগমন,
আমি চাইতাম না এই শুভক্ষণ,
লাগত না মন তবে মালা গাঁথায়।।
যদি জানতেম, এ মালা পরাতে হবে, তোমার গ'লে,
তোমার নিথর দেহ হেরি সকল আঁখি যাবে ছলে,
যদি জানতেম।
তবে ফুল ফুটিবার আগে, দিতেম কলি ঝরায়।
যদি জানতেম, এ মালা পরাতে হবে তোমার গলায়।।
অবেলায় নামিল মনাকাশে সন্ধ্যা, ভালো লাগে না তাই রজনীগন্ধা,
তবু এক গুচ্ছ তোমার শিয়রে রাখি, জ্বেলে দিলেম ধূপ সুগন্ধা।
ভালো লাগে না তবু রজনীগন্ধা।।
একবার চাহ, পিছু পানে তোমার শেষ যাবার বেলা,
তোমার আঙিনা জুড়ে চলেছে কত শোকের মেলা,
একবার চাহ
দেখ সকল হৃদয় আজ তোমার স্মৃতি লয়ে ভরেছে ব্যাথায়।
একবার চাহ, পিছু পানে তোমার শোকে ভরা আঙিনায়।।
#সৌমেন
রচনাকালঃ- ৯-ই ভাদ্র, ১৪২৪
সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিট।
Saturday, 2 September 2017
আগমনী বিদায়
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment